ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশজুড়ে যাত্রা শুরু করলো ভোটের গাড়ি ‘সুপার ক‍্যারাভান’

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ০৫:৪৭ পিএম

দেশজুড়ে যাত্রা শুরু করলো ভোটের গাড়ি ‘সুপার ক‍্যারাভান’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে প্রস্তাবিত গণভোট নিয়ে দেশব্যাপী জনসচেতনতা গড়তে যাত্রা শুরু করেছে দশটি বিশেষ প্রচারযান ‘সুপার ক্যারাভান’। 

সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই ‘ভোটের গাড়ি’ বহরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে ফিতা কেটে সুপার ক্যারাভানের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় পার করছে। সামনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর গণভোট। এই সুপার ক্যারাভান দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলা পরিভ্রমণ করবে। এর উদ্দেশ্য হলো মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং গণতন্ত্রের বার্তা পৌঁছে দেওয়া।

ভোটাধিকারকে সাংবিধানিক অধিকার হিসেবে উল্লেখ করে ড. ইউনূস বলেন, ভোট দেওয়া কারো দয়া নয়। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের কাজ নয়, এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের প্রতি আমার অনুরোধ আপনারা প্রশ্ন করুন, জানুন এবং ভোট দিন। আপনাদের সিদ্ধান্তই গড়বে আগামী দিনের ‘নতুন বাংলাদেশ’।

প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে জুলাই জাতীয় সনদের গুরুত্ব তুলে ধরে বলেন, "সকল রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ ৯ মাস আলোচনার পর এই সনদ তৈরি হয়েছে। আমি বিশ্বাস করি, দেশের মানুষ এই সনদ গ্রহণ করলে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদ থাকবে। আপনারা যদি এই সনদ সমর্থন করেন, তবে গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিন।

নির্বাচনে নির্ভীক মতপ্রকাশের পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে প্রধান উপদেষ্টা ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারাই দেশের মালিক। আগামী পাঁচ বছর দেশ কে চালাবে, তা আপনারাই ঠিক করবেন। চিন্তা-ভাবনা করে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন। নিজের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করুন।

জেএইচআর

Link copied!