ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নির্বাচনী প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধিতে আনসার-ভিডিপি ও ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৫:১৪ পিএম

নির্বাচনী প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধিতে আনসার-ভিডিপি ও ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতি ও সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বাহিনীর সদর দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাতে মিলিত হন। 

এ সময় ইইউর ডেপুটি হেড অব ডেলিগেশন মিসেস বাইবা জারিনসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মহাপরিচালক আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে বাহিনীর প্রশিক্ষিত জনবল, সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা এবং মাঠপর্যায়ের প্রস্তুতির বিস্তারিত চিত্র তুলে ধরেন। আনসার ও ভিডিপি সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে গৃহীত আধুনিক প্রশিক্ষণ কাঠামো এবং প্রান্তিক সদস্যদের কল্যাণে বাস্তবায়িত ‘সঞ্জীবন প্রকল্প’ সম্পর্কে অবহিত হওয়ার পর ইইউ রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন।

মহাপরিচালক জানান, বাহিনীকে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলছে, যার ফলে দেশে ও বিদেশে এই বাহিনীর সদস্যদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বাহিনীর পেশাদারিত্ব ও উন্নয়নমুখী পদক্ষেপগুলোর প্রশংসা করে বলেন, আগামী নির্বাচনে আনসার ও ভিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি ভবিষ্যতে এই বাহিনীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় ও বিস্তৃত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!