ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল দেশ: বিক্ষোভ ছড়িয়েছে গ্রামেও

জাহিদুল ইসলাম, মাল্টিমিডিয়া প্রতিবেদক

জাহিদুল ইসলাম, মাল্টিমিডিয়া প্রতিবেদক

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৯:২১ পিএম

হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল দেশ: বিক্ষোভ ছড়িয়েছে গ্রামেও

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সোচ্চার কণ্ঠ শরিফ উসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে দেশজুড়ে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছে। রাজধানীর গণ্ডি পেরিয়ে বিচারের এই দাবি এখন জেলা-উপজেলা এমনকি নিভৃত গ্রাম অঞ্চলেও গণদাবিতে পরিণত হয়েছে।

রোববার সকাল থেকে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা হাদি হত্যার বিচার দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। 

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত এক সমাবেশে বক্তারা এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভকারীদের মতে, শরিফ উসমান হাদি ছিলেন দেশের সার্বভৌমত্ব ও স্বাধীন মতপ্রকাশের সাহসী প্রতীক। তাকে হত্যার মাধ্যমে একটি প্রতিবাদী কণ্ঠকে চিরতরে স্তব্ধ করার চেষ্টা চালানো হয়েছে। 

তারা অভিযোগ করেন, তদন্তে দীর্ঘসূত্রতা জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করছে। আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, "ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।"

স্থানীয় সচেতন নাগরিকরা জানিয়েছেন, লাখাইয়ের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে হাদির হত্যাকাণ্ড দেশের মানুষের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে। 

উল্লেখ্য, গতকালই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ১০ দিনের মধ্যে এই মামলার অভিযোগপত্র দেওয়ার আশ্বাস দিয়েছেন। তবুও দোষীদের কঠোর সাজা কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিবাদীরা।

ইএইচ

Link copied!