ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
এস জয়শঙ্কর

নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিসেম্বর ৩১, ২০২৫, ০৬:১৪ পিএম

নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছি

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের উন্নয়নে দিকনির্দেশনা প্রদান করবে।

বুধবার জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

জয়শঙ্কর তার পোস্টে লিখেছেন, “ঢাকা পৌঁছানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি তার কাছে পৌঁছে দিয়েছি। একই সঙ্গে ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেছি।”

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, “আমার বিশ্বাস, বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের দুই দেশের অংশীদারিত্বের উন্নয়নে সঠিক দিকনির্দেশনা হয়ে থাকবে।”

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে কয়েক ঘণ্টার এক সংক্ষিপ্ত সফরে আজ দুপুরে ঢাকায় আসেন এস জয়শঙ্কর। আজ বিকেলেই তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এস জয়শঙ্করই প্রথম ভারতীয় মন্ত্রী, যিনি বাংলাদেশ সফরে এলেন।

ইএইচ

Link copied!