ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১, ২০২৬, ০৬:৪১ পিএম

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জেরে নাঈম কিবরিয়া (৩৫) নামের এক আইনজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

বুধবার রাতে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত নাঈম পাবনা জেলা জজ আদালতের আইনজীবী ছিলেন এবং পাবনা সদর উপজেলার গোলাম কিবরিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত রাতে নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে নাঈমের গাড়ির ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল আরোহীসহ অজ্ঞাত পরিচয় কয়েকজন যুবক তাকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে বেদম মারধর করে রাস্তায় ফেলে রেখে যায়। 

পরে স্বজনরা উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই রফিকুল ইসলাম জানান, পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন নিতে ১০ দিন আগে নাঈম ঢাকায় এসেছিলেন। তিনি এই হত্যাকাণ্ডকে ‘মব জাস্টিস’ বা গণপিটুনি হিসেবে অভিহিত করেছেন। 

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ইএইচ

Link copied!