ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনকেন্দ্রিক বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে

আবু তাহের

আবু তাহের

জানুয়ারি ৫, ২০২৬, ০৩:০১ পিএম

নির্বাচনকেন্দ্রিক বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে
ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা বাধা সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। 

সোমবার সচিবালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্দিষ্ট সময়ে নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর। যারা এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। 

তিনি স্পষ্ট করে বলেন যে, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজন অনুযায়ী ভোটকেন্দ্রসহ যেকোনো স্থানে যেকোনো সময় প্রবেশ ও ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

জনদুর্ভোগের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, রাস্তাঘাট অবরোধ করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটালে কোনো ছাড় দেওয়া হবে না, আইনশৃঙ্খলা বাহিনী এমন পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

বৈঠকে নির্বাচনের আগে সকল বাহিনীর সদস্যদের দ্রুত প্রশিক্ষণ সম্পন্ন করা এবং মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়। এছাড়া, রাজনৈতিক প্রচারণার সময় শান্তি বজায় রাখতে দেশজুড়ে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন উপদেষ্টা। তিনি সাধারণ মানুষকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার এবং সুন্দর পরিবেশ রক্ষায় প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানান। সরকারি নির্দেশনার বিস্তারিত জানার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার ওয়েবসাইট ভিজিট করারও আহ্বান জানান৷

এএন

Link copied!