ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ডিএনসিসির নতুন প্রশাসক সুরাইয়া আখতার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৩:৫৯ পিএম

ডিএনসিসির নতুন প্রশাসক সুরাইয়া আখতার

রাজধানীর নাগরিক সেবার অন্যতম প্রধান কেন্দ্র ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) শীর্ষ প্রশাসনে পরিবর্তন এনেছে সরকার। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান-কে উত্তর সিটির নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। তিনি বিদায়ী প্রশাসক মোহাম্মদ এজাজের স্থলাভিষিক্ত হচ্ছেন।

উল্লেখ্য যে, গত বছরের ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল। তাঁর সেই নিয়োগের মেয়াদ পূর্ণ হওয়ায় সুরাইয়া আখতার জাহানকে এই দায়িত্ব দেওয়া হলো। নবনিযুক্ত প্রশাসক মেয়রের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে নতুন প্রশাসকের দায়িত্ব ও সুযোগ-সুবিধার বিষয়ে সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, সুরাইয়া আখতার জাহান বর্তমানে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত আছেন। তিনি তাঁর বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিএনসিসি-র প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

বিধি অনুযায়ী তিনি কেবল এই অতিরিক্ত কাজের জন্য ‘দায়িত্ব ভাতা’ পাবেন। এর বাইরে সিটি করপোরেশন থেকে অন্য কোনো বিশেষ আর্থিক সুবিধা বা গাড়ি-বাড়ির মতো অতিরিক্ত সুযোগ-সুবিধা তিনি পাবেন না।

সিটি করপোরেশন আইন অনুযায়ী একজন নির্বাচিত মেয়র যে সকল প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা ভোগ করেন, প্রশাসক হিসেবে তিনি সেই সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

ডিএনসিসি বর্তমানে মশা নিধন, বর্জ্য ব্যবস্থাপনা এবং আসন্ন বর্ষা মৌসুমের আগে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের মতো বেশ কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এছাড়া ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের সময় সিটির শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও কেন্দ্রগুলোর পরিবেশ নিশ্চিত করতে সিটি করপোরেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের একজন অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে সুরাইয়া আখতার জাহান এই অন্তর্বর্তী সময়ে নাগরিক সেবা সচল রাখতে কার্যকর ভূমিকা পালন করবেন।

এএন

Link copied!