ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য ২৯ কোটি টাকা অনুদান দিল ইউরোপীয় ইউনিয়ন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১০:০৪ পিএম

রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য ২৯ কোটি টাকা অনুদান দিল ইউরোপীয় ইউনিয়ন

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মানবিক সহায়তায় অতিরিক্ত ২০ লাখ ইউরো অনুদান দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বর্তমান বাজার দরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৯ কোটি ১৫ লাখ টাকা।

মঙ্গলবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। নতুন এই বরাদ্দের ফলে ২০২৫ সালে বাংলাদেশে ডব্লিউএফপি-র কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের মোট সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৫৩ লাখ ইউরো।

ইইউ-র মানবিক সহায়তা বিভাগের প্রধান ডেভিড জাপ্পা জানান, ২০২৫ সাল বৈশ্বিক মানবিক সহায়তার জন্য একটি চ্যালেঞ্জিং বছর হলেও রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা সম্প্রদায়ের প্রতি ইইউ তাদের প্রতিশ্রুতি বজায় রেখেছে। এই অর্থ মূলত জীবন রক্ষাকারী খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে ব্যয় হবে।

বর্তমানে ডব্লিউএফপি ই-ভাউচার পদ্ধতির মাধ্যমে প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে খাদ্য সহায়তা দিচ্ছে। এর মধ্যে গত এক বছরে নতুন আসা প্রায় ১ লাখ ৪০ হাজার শরণার্থীও অন্তর্ভুক্ত। প্রতিটি পরিবার মাসে ১২ ডলার সমপরিমাণ অর্থ পায়, যা দিয়ে তারা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে পারে।

খাদ্য সহায়তার পাশাপাশি শিশু এবং গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়াও প্রায় ২ লাখ ৬০ হাজার রোহিঙ্গা শিশুর জন্য নিয়মিত স্কুল মিল এবং স্থানীয়দের জীবিকা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি চালু রেখেছে সংস্থাটি।

ডব্লিউএফপি সতর্ক করে জানিয়েছে, সংকট নবম বছরে পা দিলেও তহবিলের ব্যাপক ঘাটতি রয়েছে। ২০২৬ সালে কার্যক্রম সচল রাখতে আরও ১৪ কোটি ৭০ লাখ ডলার প্রয়োজন। নতুন অর্থায়ন না পেলে এপ্রিল থেকে এই মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

জেএইচআর

Link copied!