ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পটিয়ায় কেন্দ্রের বাইরে কথা-কাটাকাটির জের, দাঁড়িপাল্লার তিন সমর্থককে মারধর

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৭:০৪ পিএম

পটিয়ায় কেন্দ্রের বাইরে কথা-কাটাকাটির জের, দাঁড়িপাল্লার তিন সমর্থককে মারধর

চট্টগ্রাম-১২ পটিয়া আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শুরু হলেও বেলা সাড়ে ১১টার দিকে একটি কেন্দ্রের বাইরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পটিয়া উপজেলার পূর্ব রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দাঁড়িপাল্লা প্রতীকের তিন সমর্থককে মারধর করার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। এতে রুহান ও মো. ইব্রাহিম মাথায় আঘাতপ্রাপ্ত হন। আহত অপর ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ বিষয়ে ওই কেন্দ্রের ভোট গ্রহণ কর্মকর্তা নাজিম উদ্দিন জানান যে এটি কেন্দ্রের বাইরের ঘটনা। কেন্দ্রের ভেতরে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে। যেহেতু ঘটনাটি কেন্দ্রের সীমানার বাইরে ঘটেছে, তাই এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিস্তারিত পদক্ষেপ গ্রহণ করবে।

দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী প্রতিনিধি শাহজাহান মহিউদ্দিন অভিযোগ করেন যে বিএনপির লোকজন তাঁদের সমর্থকদের মারধর করেছে। এতে কয়েকজনের মাথায় গুরুতর জখম হয়েছে। অন্যদিকে পটিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান যে তিনি এই ঘটনা সম্পর্কে অবগত নন। তবে পটিয়ায় সুন্দর পরিবেশে ভোট হচ্ছে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত বলে তিনি দাবি করেন।

সেনাবাহিনীর দায়িত্বে থাকা লেফটেন্যান্ট মো. তাহমিদ জানান যে খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং লোকজনকে ছত্রভঙ্গ করে দেন। কথা-কাটাকাটির জের ধরে এই মারধরের ঘটনা ঘটেছে। তবে এই উত্তেজনার কোনো প্রভাব ভোটকেন্দ্রে পড়েনি এবং ভোটগ্রহণ স্বাভাবিক ছিল।

পটিয়ায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ১১৩টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। শুরুতে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত ২০ থেকে ২৫ শতাংশ ভোট সংগৃহীত হয়েছে বলে সরেজমিনে দেখা গেছে। ভোটকেন্দ্রে পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারহানুর রহমান জানান যে কোনো বড় ধরনের অঘটন ছাড়াই ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে ভ্রাম্যমাণ তহল দল, পুলিশ, সীমান্ত রক্ষী বাহিনী এবং আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। প্রশাসনের পক্ষ থেকে পুরো নির্বাচনী এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

জেএইচআর

Link copied!