ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া চলমান থাকার আশা চিফ প্রসিকিউটরের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০২:৫৬ পিএম

ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া চলমান থাকার আশা চিফ প্রসিকিউটরের
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের বিচারকাজ চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শেষে এ কথা জানান তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, ‘আপনারা গতকাল হয়তো দেখেছেন আইনমন্ত্রী বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। সুতরাং আমরা আশাকরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে।’ 

তিনি আরও বলেন, ‘সরকার আমাদের সুনির্দিষ্ট কিছু না বললেও চলমান রাখার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখবো এবং এটাই ন্যায় বিচারের দাবি।’ 

এদিকে জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন মিরপুর এলাকায় শহীদ ফজলে রাব্বির বাবা ও শহীদ তানহার বাবা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্যগ্রহণটি অনুষ্ঠিত হয়। এদিন র‍্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি ধার্য করেন ট্রাইব্যুনাল-১। 

এদিন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, জাভেদ পাটোয়ারি ও হারুন অর রশিদসহ সব আসামিকে আদালতে হাজির করার আদেশও দেন ট্রাইব্যুনাল। 

এদিকে, শেখ হাসিনাসহ আসামিদেরকে বিদেশ থেকে এনে বিচারের আওতায় আনা বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য আখতার হোসেন।

তিনি বলেন, মূল আসামিদের এখনো গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনার ব্যর্থতা দূর করতে হবে বিএনপি সরকারকেই।

এএন

Link copied!