ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৯:৩৫ পিএম

ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার নিযুক্ত না হওয়া পর্যন্ত সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার। 

বৃহস্পতিবার অ্যাডিশনাল ডিআইজি শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

এর আগে ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে ডিএমপি কমিশনারের পদ থেকে পদত্যাগ করেন শেখ মো. সাজ্জাত আলী। উল্লেখ্য যে, তাঁর চুক্তির মেয়াদ আগামী নভেম্বর মাস পর্যন্ত ছিল।

শেখ মো. সাজ্জাত আলী বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের একজন কর্মকর্তা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৬ সালে তিনি চাকরিচ্যুত হয়েছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার তাঁকে চাকরিতে পুনর্বহাল করে।

২০২৪ সালের ২০ নভেম্বর শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছিল। তাঁর আকস্মিক পদত্যাগের প্রেক্ষিতে মো. সরওয়ারকে (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জেএইচআর

Link copied!