ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৯, ২০২৬, ০৪:১৭ পিএম

বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ

ঈদুল ফিতর ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন জানান, মঙ্গলবার থেকে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে। ঈদের ছুটি শেষে আবার নিয়মিত কার্যক্রম শুরু হবে। তবে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় মেডিকেল কলেজগুলোর ক্লাস-পরীক্ষাও স্থগিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় জরুরি। এজন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বাড়াতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী এবং পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত তারিখ পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

এএন

Link copied!