ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী

এবারের রমজানে দ্রব্যের দাম বাড়েনি, মানুষ স্বস্তিতে ছিল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২১, ২০২৬, ১০:০৮ পিএম

এবারের রমজানে দ্রব্যের দাম বাড়েনি, মানুষ স্বস্তিতে ছিল

চলতি রমজানে নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্যের মূল্য বৃদ্ধি পায়নি এবং সাধারণ মানুষ কোনো ভোগান্তিতে পড়েনি বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। 

শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিন নরসিংদীর মনোহরদী উপজেলার পীরপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের রমজানে কোনো জিনিসের দাম বাড়েনি। এর ফলে সাধারণ মানুষ স্বস্তিতে ছিলেন এবং কেউ কোনো কষ্ট অনুভব করেননি।

তিনি আরও উল্লেখ করেন যে, সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় দেশবাসীকে একটি শান্তিপূর্ণ ও আনন্দময় ঈদ উপহার দেওয়া সম্ভব হয়েছে। মানুষের মনে যে স্বস্তি ফিরে এসেছে, সেই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দেশের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, বর্তমান স্বাস্থ্যখাতকে আরও জনমুখী করতে ইতোমধ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

তিনি বলেন, স্বাস্থ্যসেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করছি। স্বাস্থ্যখাতের যেকোনো সমস্যা সমাধানে সরকার সর্বদা প্রস্তুত রয়েছে এবং জনগণের সেবায় নিয়োজিত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

এর আগে মন্ত্রী স্থানীয় মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। নামাজ শেষে তিনি উপস্থিত সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

জেএইচআর

Link copied!