ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী

সনাতনী শিক্ষাব্যবস্থা দিয়ে দেশে কোটি কোটি বেকার সৃষ্টি হয়েছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২২, ২০২৬, ০৮:০০ পিএম

সনাতনী শিক্ষাব্যবস্থা দিয়ে দেশে কোটি কোটি বেকার সৃষ্টি হয়েছে

সনাতনী শিক্ষাব্যবস্থা দিয়ে বিগত সময়ে দেশে কোটি কোটি বেকার সৃষ্টি হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ডিগ্রিধারী বেকার সৃষ্টি আর নয়। কর্মক্ষম নাগরিক গড়ে তুলতে আগামীতে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাবে সরকার।

রোববার দুপুরে কক্সবাজারের পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনীতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার কথা জানিয়ে এ সময় তিনি বলেছেন, সবার মাস্টার্স ডিগ্রি অর্জন করার প্রয়োজন নেই। যারা শিক্ষকতা ও বিভিন্ন বিষয়ে গবেষণার মাধ্যমে দেশ ও মানুষের জন্য অবদান রাখবে তারাই উচ্চশিক্ষা গ্রহণ করবে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ভোকেশনাল ট্রেডের পছন্দনীয় যে কোনো একটি বিষয়ে ট্রেনিং নিতে হবে, কারিগরি শিক্ষা নিতে হবে।

মন্ত্রী বলেন, সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে। তার অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়নে কার্যক্রম হাতে নিয়েছে। দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিপরিষদ বৈঠকে দশ হাজার টাকার সুদসহ কৃষিঋণ মওকুফ করেছে সরকার। খুব শিগগিরই কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে।

তিনি আরও বলেন, সংস্কারের মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, প্রশিক্ষণ, মেধা ও প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে বিএনপি। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার।

এএন

Link copied!