ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী

আমি সেদিন হব ক্ষান্ত, যেদিন বাংলাদেশের রোগীরা হবে শারীরিকভাবে শান্ত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৩, ২০২৬, ০৬:৫৮ পিএম

আমি সেদিন হব ক্ষান্ত, যেদিন বাংলাদেশের রোগীরা হবে শারীরিকভাবে শান্ত

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্যখাতকে উন্নত করতে বর্তমান প্রধানমন্ত্রী নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছেন।

তিনি জানান, স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং শতভাগ কার্যকর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

রোববার বিকেলে নরসিংদীর শিবপুরে উপজেলাবাসীর পক্ষ থেকে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী বলেন,
“আমি সেদিন হব ক্ষান্ত, যেদিন বাংলাদেশের সকল রোগীরা হবে শারীরিকভাবে শান্ত।”

মন্ত্রী আরও বলেন, দেশে বিদ্যুতের ঘাটতির কারণে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে।

“বিগত সরকার কুইক রেন্টালের নামে বিদ্যুৎখাতে ব্যাপক লুটপাট করেছে। বিদ্যুতের ঘাটির কারণে রোগীরা ভোগান্তি পোহাচ্ছে, অপারেশন থিয়েটারে সমস্যা হচ্ছে, লেবাররুমে প্রসূতি মায়েদের কষ্ট হচ্ছে। মেডিকেল কলেজ করতে হলে একটি হাসপাতাল থাকতে হবে, না হলে ছাত্ররা কীভাবে শিক্ষালাভ করবে। নরসিংদীর ১০০ শয্যার সদর হাসপাতালকে আড়াইশ শয্যায় উন্নীত করতে যাচ্ছি।”

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।

এছাড়া জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার ও সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদারসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী তার বক্তব্যে স্বাস্থ্যখাতে সরকারের অগ্রগতি এবং রোগীদের স্বার্থে নীতি-নির্ধারণ ও পদক্ষেপের গুরুত্বের ওপর জোর দেন।

Link copied!