ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
সরয়ার ফারুকী

হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান-ইলেভেন থেকে এসেছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ০১:৫৭ পিএম

হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান-ইলেভেন থেকে এসেছে

সাবেক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, বর্তমান সরকারের কার্যক্রমের মধ্যে ওয়ান-ইলেভেন সরকারের সময়ে ঘটে যাওয়া কর্মকাণ্ডের তদন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেছেন, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তারকে সরকারের ‘ভালো সূচনা’ হিসেবে দেখা যায়।

ফারুকী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার জানিয়েছেন, ওয়ান-ইলেভেন সরকার দেশের ইতিহাসে নানা অনিয়ম ও মানবাধিকার লঙ্ঘনের কেন্দ্রবিন্দু ছিল। 

তাঁর বক্তব্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব অপকর্মের ‘লাইসেন্স’ও ওই সময়ে তৈরি হয়েছিল। তিনি উদাহরণ হিসেবে গুমের ঘটনা, বিরোধী নেতাকর্মীদের ওপর নির্যাতন, বিডিআর ও শাপলা হত্যাকাণ্ড, নির্বাচনী ব্যবস্থা ভঙ্গ এবং জুলাই হত্যাকাণ্ড উল্লেখ করেন।

ফারুকী আরও বলেন, ট্রমা-আক্রান্ত জাতির জন্য দুটি বিষয় অপরিহার্য বিচার এবং স্মৃতি সংরক্ষণ। স্মৃতি সংরক্ষণ বলতে তিনি বোঝাচ্ছেন ইতিহাসের সঠিক নথি, মিউজিয়াম, রিপোর্ট ও ডকুমেন্টেশনের মাধ্যমে তা সংরক্ষণ করা।

তিনি সতর্ক করে বলেন, বিচার ও স্মৃতি সংরক্ষণ না করে ভবিষ্যতে অগ্রসর হওয়া বিপজ্জনক। এর দুটি প্রভাব হতে পারে। 
প্রথমত, অপরাধীরা বা নতুন অপরাধীরা উৎসাহিত হবে এবং পরবর্তী অপকর্মের সুযোগ পাবে। দ্বিতীয়ত, স্মৃতি সংরক্ষণ ও বিচার না থাকলে মানুষের যৌথ স্মৃতিতে ক্ষোভ থেকে যায়, যা জাতির হিলিং ও ঐক্যের জন্য আদর্শ নয়।

ফারুকীর বক্তব্যে উঠে এসেছে, ইতিহাসকে সঠিকভাবে সংরক্ষণ ও প্রাসঙ্গিক তদন্ত ছাড়া দেশের সামনে এগোনো সম্ভব নয়।

এএন

Link copied!