ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী

আসাদগেট-শ্যামলী এলাকায় সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নেই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ০২:৪৫ পিএম

আসাদগেট-শ্যামলী এলাকায় সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নেই

রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী রিং রোড এলাকার প্রতিটি ক্লিনিক আগামী সাত দিনের মধ্যে পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

মঙ্গলবার সকালে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘোষণা দেন। 

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এই বিশেষ কার্যক্রম চলমান থাকবে এবং কোনো ধরনের অনিয়মের সঙ্গে আপস করা হবে না বলে তিনি স্পষ্ট জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের এই পরিদর্শন কার্যক্রমের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। বর্তমানে আসাদগেট থেকে শ্যামলী রিং রোড পর্যন্ত এলাকাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই অঞ্চলের সব ক্লিনিকে আগামী সাত দিনের মধ্যে পরিদর্শন শেষ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মূল উদ্দেশ্য প্রতিষ্ঠান বন্ধ করা বা কাউকে সাজা দেওয়া নয়, বরং জনগণের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া নিশ্চিত করা।

ব্যবস্থার ধরন সম্পর্কে মন্ত্রী জানান, যেখানে সেবার মানোন্নয়নের সুযোগ আছে, সেখানে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। তবে গুরুতর অবহেলা পাওয়া গেলে দাপ্তরিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এই পরিদর্শন কেবল ঢাকাতেই সীমাবদ্ধ থাকবে না; সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের মাধ্যমে সারা দেশে এই কার্যক্রম চালানো হবে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এটি একটি স্থায়ী উদ্যোগ হিসেবে পরিচালিত হবে।

অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থার প্রক্রিয়া তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, ত্রুটি সংশোধনের জন্য প্রথমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হবে। যন্ত্রপাতির সংকট থাকলে তা সংগ্রহের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। তবে লাইসেন্স পাওয়া বা নবায়নের শর্তগুলো নির্ধারিত সময়ে পূরণ করতে ব্যর্থ হলে সেই হাসপাতাল বা ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা ব্যাহত করে কারও ব্যক্তিগত সুবিধার জন্য অনিয়ম সহ্য করা হবে না। প্রধানমন্ত্রী এ বিষয়ে আমাদের ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহিষ্ণু নীতি অনুসরণের নির্দেশ দিয়েছেন এবং আমরা সেই অনুযায়ী কাজ করব।

জেএইচআর

Link copied!