ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৬, ২০২৬, ০৩:২৫ পিএম

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান
সংগৃহীত ছবি

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান। বৃহস্পতিবার ঢাকার পাকিস্তান হাইকমিশনের মাধ্যমে প্রেরিত বার্তায় এই শুভকামনা জানানো হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পাতায় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছে পাকিস্তান। বিবৃতিতে বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বলা হয়, দুই দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা আগামীতে আরও সুদৃঢ় হবে বলে পাকিস্তান আশাবাদী।

এদিকে, বুধবার (২৫ মার্চ) বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বিশেষ বার্তা পাঠিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দুই দেশের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও ভাষাগত ঐতিহ্য আমাদের অংশীদারত্বের শক্তিশালী ভিত্তি।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, গত কয়েক বছরে বাণিজ্য, সংযোগ (কানেক্টিভিটি), বিদ্যুৎ, জ্বালানি ও শিক্ষা খাতের উন্নয়নে ভারত ও বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এই উন্নয়ন কর্মকাণ্ডের সুফল সীমান্তের উভয় পাড়ের নাগরিকরাই ভোগ করছেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এই ধারা ভবিষ্যতে আরও বেগবান হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

এএন

Link copied!