ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঈদের ছুটি শেষে কমলাপুরে ঢাকা ফেরা মানুষের ভিড়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৭, ২০২৬, ০২:২৫ পিএম

ঈদের ছুটি শেষে কমলাপুরে ঢাকা ফেরা মানুষের ভিড়

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। সাপ্তাহিক ছুটি আরও একদিন থাকলেও আজই ঢাকায় ফিরে আসছেন অনেকেই।

শুক্রবার সরেজমিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, যাত্রীবোঝাই হয়ে প্লাটফর্মে ভিড়ছে প্রতিটি ট্রেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যাত্রীদের কারও হাতে লাগেজ, কারও সঙ্গে পরিবার, সব মিলিয়ে স্টেশনজুড়ে ছিল মানুষের ভিড়।

রায়হান মাহমুদ নামে এক যাত্রী বলেন, ঈদের দিন বাড়ি গিয়েছিলাম। আজ ছুটি শেষ হলো, কাল থেকে অফিস শুরু, তাই চলে এলাম।

বেসরকারি চাকরিজীবী আতিকুর বলেন, ঈদে ডিউটি করতে হয়েছে। এরপর ছুটি নিয়ে বাড়ি ফিরেছি। ছুটি শেষ হওয়ায় ঢাকা ফিরলাম। ফিরতি যাত্রায় তেমন কোনো ভোগান্তি হয়নি।

পরিবারসহ ঢাকায় ফিরেছেন খলিলুর রহমান। তিনি বলেন, শেষ সময়ে ভিড়ের পরিমাণ বেড়ে যায়। তাই আজই ঢাকা ফিরলাম। টিকিট অনলাইনেই কাটা ছিল, সবমিলিয়ে কোনো ভোগান্তি হয়নি।

জেএইচআর

Link copied!