ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১৯ তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৮, ২০২৬, ১২:০৮ পিএম

১৯ তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

১৯ তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

দেশের জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা রক্ষা, অবৈধ মজুত প্রতিরোধ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন তেলের ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। 

শনিবার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এই সুযোগে দেশে অবৈধভাবে তেল মজুতের অপচেষ্টা রোধ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।

গত ২৫ মার্চ থেকে দেশের মোট ৯টি জেলার ১৯টি ডিপোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে রংপুর, রাজশাহী, মৌলভীবাজার ও কুমিল্লা জেলায় ৩টি করে; কুড়িগ্রাম ও সিলেট জেলায় ২টি করে এবং ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জ জেলায় ১টি করে ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদস্যরা অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে একজন কর্মকর্তার নেতৃত্বে নিয়মিত তদারকি ও নিরাপত্তা নিশ্চিত করছেন। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ এবং অবৈধ মজুত ও বিক্রি বন্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনমনে আস্থা বৃদ্ধিতে কাজ করছে বাহিনীটি।

ডিপোর পাশাপাশি সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে অতিরিক্ত টহল ও তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী আইসিপি ও এলসিপিগুলোতে নজরদারি বৃদ্ধির পাশাপাশি আমদানি-রপ্তানিতে ব্যবহৃত ট্রাক ও লরিগুলোতে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।

জেএইচআর

Link copied!