ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন দিনব্যাপী গবেষণা মূল্যায়ন কর্মশালা শুরু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৯, ২০২৬, ০৫:৩৭ পিএম

প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন দিনব্যাপী গবেষণা মূল্যায়ন কর্মশালা শুরু

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে ‘LDDP Research and Innovation Fund and PhD & MS Fellowship Program’-এর ফাইনাল রিসার্চ রিভিউ কর্মশালা শুরু হয়েছে।

প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান (এলআরআই) অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালা ২৯ মার্চ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে।

কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ বয়জার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সম্প্রসারণ) ডাঃ বেগম শামছুন্নাহার আহম্মদ। এছাড়া বক্তব্য দেন এলডিডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ মোস্তফা কামাল।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (LDDP) প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS) কর্তৃক বাস্তবায়িত হচ্ছে, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত।

প্রকল্পের চারটি কম্পোনেন্টের মধ্যে কম্পোনেন্ট-সি এর আওতায় Board Certification/Residency এবং PhD training for integrated herd production/health program-এর মাধ্যমে এমএস, পিএইচডি এবং গবেষণা কোর্সের সুযোগ রাখা হয়েছে। এ কার্যক্রমের আওতায় মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ১০টি ব্রড এবং ৩২টি সাব-ব্রড থিম্যাটিক এরিয়ায় উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে ২২টি গবেষণা প্রস্তাব, ৯টি পিএইচডি কোর্স এবং ২টি মাস্টার্স কোর্স চূড়ান্ত করা হয়।

এলডিডিপি প্রকল্পের অর্থায়নে বর্তমানে ৫৯ জন এমএস এবং ২৯ জন পিএইচডি শিক্ষার্থী কোর্স সম্পন্ন করছেন। এর মধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের ১৬ জন কর্মকর্তা পিএইচডি এবং ২ জন কর্মকর্তা মাস্টার্স কোর্সে অংশগ্রহণ করছেন। এছাড়া এ গবেষণা কার্যক্রমের মাধ্যমে ৭৩টি জার্নাল আর্টিকেল এবং ৩৫টি কনফারেন্স পেপার, পোস্টার ও প্রোসিডিংস দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

এই তিন দিনব্যাপী কর্মশালায় মোট ৩৩টি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হবে। এতে ওরাল প্রেজেন্টেশনের পাশাপাশি পোস্টার প্রেজেন্টেশনেরও আয়োজন রয়েছে।

কর্মশালার আলোচনাসমূহ ও সুপারিশ বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের টেকসই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। একইসঙ্গে দেশের প্রাণিসম্পদ খাতকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এ উদ্যোগ দিকনির্দেশনা দেবে বলেও মতামত দেন বক্তারা।

এই প্রত্যাশা ব্যক্ত করে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

এএন

Link copied!