ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

শিশুদের দুর্যোগ প্রস্তুতিতে শিগগিরই স্কুলভিত্তিক মহড়া চালু হবে

আবু তাহের 

আবু তাহের 

মার্চ ৩০, ২০২৬, ১২:০৯ পিএম

শিশুদের দুর্যোগ প্রস্তুতিতে শিগগিরই স্কুলভিত্তিক মহড়া চালু হবে

দেশে সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাত, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ মারাত্মক আকার ধারণ করেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, এসব দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেশের দুর্বল ও গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ করে শিশুরা।

সোমবার সকালে রাজধানী গুলশানের হোটেল আমারিতে সেভ দ্য চিলড্রেন আয়োজিত ‘মেট ক্লাব: দ্য নেক্সট ওয়েভ’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, শিশুদের দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে স্কুলভিত্তিক ড্রিল ও মহড়ার মাধ্যমে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যৌথভাবে শিগগিরই কার্যক্রম শুরু করবে। এতে শিশুদের দুর্যোগের আগে, চলাকালীন এবং পরে করণীয় বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি বলেন, “শুধু তাত্ত্বিক শিক্ষার মাধ্যমে শিশুদের সচেতন করা কঠিন। বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও গল্পের মাধ্যমে শেখালে তারা বেশি আগ্রহী হয় এবং সহজে বিষয়গুলো আয়ত্ত করতে পারে।”

সেভ দ্য চিলড্রেন-এর উদ্যোগে মেট ক্লাবের মাধ্যমে তিনটি জেলায় এই কার্যক্রম শুরু হওয়াকে তিনি সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। তার মতে, এ উদ্যোগ শিশুদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ একটি জনবহুল দেশ, যেখানে অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে এবং তাদের অনেকের শিক্ষার সুযোগ সীমিত। ফলে দুর্যোগ সম্পর্কে সচেতনতার ঘাটতি রয়ে গেছে। এই ঘাটতি কাটাতে শিশুদের মাধ্যমে পরিবার পর্যায়েও সচেতনতা ছড়িয়ে দেওয়া সম্ভব।

সাম্প্রতিক দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, সচেতনতার অভাবেই অনেক সময় বড় দুর্ঘটনা ঘটে এবং প্রাণহানি হয়, যার মধ্যে শিশুরাও থাকে। একইভাবে সড়ক দুর্ঘটনার ক্ষেত্রেও অসচেতনতা বড় কারণ।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনায় নেওয়া উদ্যোগগুলো ধীরে ধীরে বাস্তবায়িত হবে। এ ক্ষেত্রে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী জানান, শিক্ষাক্রমে দুর্যোগ বিষয়ে পাঠ থাকলেও পরীক্ষায় এ বিষয়ে প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয় না। ভবিষ্যতে পরীক্ষায় দুর্যোগ সম্পর্কিত প্রশ্ন সংযোজনের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও গুরুত্ব আরও বাড়ানো হবে বলেও তিনি জানান।

এএন

Link copied!