ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে ১ লাখ টাকা পুরস্কার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৩০, ২০২৬, ১২:১৯ পিএম

জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে ১ লাখ টাকা পুরস্কার

দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। এখন থেকে যারা অবৈধভাবে তেল মজুত বা পাচারে লিপ্ত ব্যক্তিদের শনাক্ত করে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দেবে, তাদেরকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যারা অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে অথবা তেল পাচারের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করতে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতেই এই পুরস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তথ্য যাচাই সাপেক্ষে দ্রুততম সময়ে পুরস্কারের অর্থ প্রদান করা হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার দেয়া হবে।’

এএন

Link copied!