ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তর

হামের টিকা ৯ মাসের পরিবর্তে ৬ মাস বয়সী শিশুকে দেওয়া হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৩০, ২০২৬, ০২:৪৮ পিএম

হামের টিকা ৯ মাসের পরিবর্তে ৬ মাস বয়সী শিশুকে দেওয়া হবে
ছবি: সংগৃহীত

এত দিন ৯ মাস বয়স পূর্ণ হলেই শিশুরা হামের টিকা পেত। তবে সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ক্যাম্পেইনে ৬ মাস বয়সী শিশুরাও এবার হামের টিকা নিতে পারবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার জাতীয় টিকাদান-সংক্রান্ত কারিগরি উপদেষ্টা গ্রুপের (নাইট্যাগ) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. হালিমুর রশিদ।

তিনি আজকের পত্রিকাকে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ক্যাম্পেইনে নির্ধারিত বয়সের আগেও টিকা দেওয়া হয় এবং এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা রয়েছে। সেই অনুযায়ী ৬ থেকে ১০ মাস বয়সী শিশুদের ক্যাম্পেইনে হামের টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে নাইট্যাগ। তবে নিয়মিত টিকাদানে ৯ মাসের আগে টিকা দেওয়া যাবে না।

নিয়মিত কর্মসূচিতে বয়সসীমা অপরিবর্তিত রাখার কারণ হিসেবে তিনি বলেন, এ বিষয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার কোনো সুপারিশ নেই এবং এটি এখনো গবেষণাধীন।

এএন

Link copied!