ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গণপরিবহনে ভাড়া বিভ্রান্তি এড়াতে ডিজিটাল ডিসপ্লে চালু করবে সরকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৯, ২০২৬, ১২:২৬ পিএম

গণপরিবহনে ভাড়া বিভ্রান্তি এড়াতে ডিজিটাল ডিসপ্লে চালু করবে সরকার

যাত্রীদের বিভ্রান্তি এড়াতে সরকার একটি বড় উদ্যোগ নিতে চলেছে। শিগগিরই এসি বাস ও মিনিবাসের জন্য আলাদা ভাড়ার তালিকা নির্ধারণ করা হবে এবং তা প্রত্যেক যানবাহনের ভেতরে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে যাত্রীদের সামনে দেখানো হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই পরিকল্পনার তথ্য দেন। তিনি বলেন, “নতুন এই ব্যবস্থার ফলে যাত্রীরা সরাসরি বাসের ভেতরেই নির্ধারিত ভাড়া দেখতে পারবেন। এতে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রবণতা কমবে।”

মন্ত্রী আরও জানান, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিটি মহানগর, বিভাগ ও জেলায় যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠিত রয়েছে। এই কমিটি সংশ্লিষ্ট এলাকার সড়কের ধারণক্ষমতা অনুযায়ী পরিবহনযানের সংখ্যা নির্ধারণ এবং রুট পারমিট দেয়।

আইনের ধারা অনুযায়ী সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে গণপরিবহনের ভাড়া নির্ধারণ বা পুনর্নির্ধারণ করা হয়। বিআরটিএ এই ভাড়ার তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে এবং গণপরিবহনের দৃশ্যমান স্থানে তা প্রদর্শনের নির্দেশ দেয়।

মন্ত্রী জানান, বর্তমানে নন-এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা বিদ্যমান। শিগগিরই এসি বাস ও মিনিবাসের জন্য আলাদা ভাড়ার তালিকা তৈরি করা হবে এবং ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে যাত্রীদের জন্য সহজে দৃশ্যমান করা হবে।

এএন

Link copied!