ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
পার্বত্যমন্ত্রী

শান্তি চুক্তি বাস্তবায়নে শিগগিরই মিলবে ‘শুভ বার্তা’

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৯, ২০২৬, ০৩:২৯ পিএম

শান্তি চুক্তি বাস্তবায়নে শিগগিরই মিলবে ‘শুভ বার্তা’

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে শিগগিরই ‘শুভ বার্তা’ পাওয়া যাবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

বৃহস্পতিবার সচিবালয়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব-বিজু, বৈসু, সাংগ্রাই, বিষু, চাংলান ও চাংক্রান উপলক্ষে গৃহীত কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।

তিনি বলেন, এখন থেকে আর ‘বৈসাবি’ নয়; বরং প্রতিটি সম্প্রদায় তাদের নিজস্ব স্বকীয় রীতিতে এসব সামাজিক উৎসব পালন করবে। এ ধরনের সামাজিক উৎসবে কোনো ধরনের বৈষম্যের সুযোগ থাকুক-তা আমরা চাই না।

আমরা সবে দায়িত্ব নিয়েছি। আপনারা ধৈর্য ধরুন, আশা করি শিগগিরই ভালো খবর পাবেন।
 
পার্বত্য এলাকায় সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ড নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। তবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করবে।

মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়নের ধারা বজায় রাখতে সরকার কাজ করছে। পাহাড়ি জনগণের স্বকীয়তা রক্ষা করে তাদের উন্নয়নের মূলস্রোতে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। দীর্ঘদিনের সশস্ত্র সংঘাতের অবসান এবং অঞ্চলে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করাই ছিল এ চুক্তির মূল উদ্দেশ্য।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বান্দরবান ও খাগড়াছড়ির সংসদ সদস্যরা, মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!