ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৬, ০৫:২১ পিএম

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান

দেশের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত ও উচ্ছেদে সাঁড়াশি অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। এ সময় অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সরঞ্জাম জব্দ এবং জরিমানা আদায় করা হয়।

সোমবার দেশের বিভিন্ন জায়গায় এই অভিযান চালায় তিতাস।

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার চাঁদনী হাউজিংয়ে জেলা প্রশাসনের অভিযানে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ৬০টি বাড়ির প্রায় ২০০টি আবাসিক ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ২৬৫ ফুট এমএস পাইপ, ১১০ ফুট জিআই পাইপ, দুইটি স্টার বার্নার, ১৫ ফুট হোস পাইপ ও ১০টি লক উইং কক জব্দ করা হয়। 

একই দিনে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ও আনারপুরা এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহর নেতৃত্বে পৃথক অভিযানে ৫টি স্থানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ২টি পরিত্যক্ত চুনা কারখানা, একটি হোটেল ও রেস্টুরেন্ট, ২টি ড্রাইভার হোটেল এবং একটি ঢালাই কারখানায় স্থাপিত অবৈধ গ্যাস সংযোগের উৎস লাইন অপসারণ করা হয়। অভিযানকালে ৫টি স্টার বার্নার, ১টি সিঙ্গেল বার্নার ও ১টি ডাবল বার্নার জব্দ করা হয়।

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার শাহজালাল হাউজিংয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ১০৬টি ডাবল চুলা ও ১৮টি বার্নারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৩টি রেগুলেটর, ১টি বুস্টার এবং প্রায় ৭০ ফুট পাইপ জব্দ করা হয়। অভিযানে মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া টাঙ্গাইলে তিতাসের রাজস্ব ও বিক্রয় বিভাগের যৌথ অভিযানে বকেয়া ও অবৈধ ব্যবহারের কারণে ৭টি আবাসিক সংযোগের ১৩টি ডাবল চুলা বিচ্ছিন্ন করা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এম জি

Link copied!