ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আজ ৪১৯ যাত্রী নিয়ে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৭, ২০২৬, ১০:৩৫ এএম

আজ ৪১৯ যাত্রী নিয়ে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটে তিনি উদ্বোধন করবেন এবারের হজ ফ্লাইট।

উদ্বোধনের পরপরই প্রথম ফ্লাইটটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে।

প্রথম দিনেই মোট ১৪টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এর মধ্যে ৬টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ৪টি সৌদিয়া এবং বাকি ৪টি ফ্লাইট পরিচালনা করবে ফ্লাইনাস।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনে অংশ নেবেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যাবেন।

দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। অবশিষ্ট ৫০ শতাংশের মধ্যে ৩৫ শতাংশ বহন করবে সৌদিয়া এবং ১৫ শতাংশ ফ্লাইনাস।

প্রি-হজ ফ্লাইট চলবে ২১ মে পর্যন্ত। এই সময়ে মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করবে ১০২টি, সৌদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ১ জুলাই পর্যন্ত।

এম জি

Link copied!