ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী

হামের টিকার কোনো সংকট নেই, ২০ এপ্রিল থেকে দেশজুড়ে টিকাদান শুরু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৭, ২০২৬, ০৪:০০ পিএম

হামের টিকার কোনো সংকট নেই, ২০ এপ্রিল থেকে দেশজুড়ে টিকাদান শুরু

দেশে হামের টিকার কোনো ঘাটতি নেই এবং আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

শুক্রবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, যথাসময়ে টিকাদান কার্যক্রম শুরুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টিকার পর্যাপ্ত মজুত থাকলেও সিরিঞ্জের বিষয়ে তিনি বলেন, আগামী ১৫ মে পর্যন্ত প্রয়োজনীয় সিরিঞ্জ মজুত আছে। পরবর্তী সময়ের চাহিদা মেটাতে নতুন করে সিরিঞ্জ সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে।

আসন্ন ডেঙ্গু মৌসুম নিয়ে সরকারের সতর্ক অবস্থানের কথা উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগাম সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দেশের হাসপাতালগুলোকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও জনবল প্রস্তুত রাখার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে যক্ষ্মার প্রকোপ বাড়ার আশঙ্কা থেকে আগেভাগেই পর্যাপ্ত টিকা ও প্রতিষেধক মজুত রাখা হয়েছে বলে তিনি জানান।

ভ্যাকসিন সরবরাহ নিয়ে পূর্ববর্তী প্রশাসনের সমালোচনা করে মন্ত্রী বলেন, আগের সরকার কোনো ভ্যাকসিন কিনে যায়নি, যার ফলে বর্তমান সরকারকে জরুরি ভিত্তিতে এসব সামগ্রী সংগ্রহ করতে বেশ চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে।

সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির অভিযোগ তুলে মন্ত্রী বলেন, জনস্বার্থে নেওয়া বিভিন্ন ভালো উদ্যোগকে একটি বিশেষ মহল বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এ সময় স্বাস্থ্য খাতের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

জেএইচআর

Link copied!