আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ১৮, ২০২৬, ০৪:৩৬ পিএম
ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে চার দিনব্যাপী '৯ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬' এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
পুরস্কার বিতরণী শেষে সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
এবারের টুর্নামেন্টে দেশি-বিদেশি সর্বমোট ৮১৫ জন গলফার অংশ নেন। প্রতিযোগিতায় জাদিদ একরাম ইখওয়ান ‘উইনার’, মো. সাকিব রহমান ‘রানার আপ’ এবং মিসেস মিয়ংহি কিম ‘লেডিস উইনার’ হওয়ার গৌরব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, স্পন্সর প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও কর্মকর্তাবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
জেএইচআর