ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের প্রচারণাটি স্রেফ গুজব

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ০৭:৪৮ পিএম

প্রশ্ন ফাঁসের প্রচারণাটি স্রেফ গুজব

কথিত প্রশ্ন ফাঁসের প্রচারণাটি স্রেফ একটি গুজব, তা ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। 

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

তিনি আরও উল্লেখ করেন, ২৪ এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গড়ে ওঠা তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যথাযথ ফ্যাক্টচেক ছাড়াই এ ধরনের ভিত্তিহীন প্রপাগান্ডা নিয়ে বক্তব্য দিয়েছে, যা নিন্দনীয় ও হতাশাজনক।

এর আগে একইদিন দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম ইউনিটের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন জানান, চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের নামে প্রতারণার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে ৪ জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রশ্ন বিক্রির নামে প্রচারণা চালিয়ে আসছিল। তাদের ফাঁদে পড়ে অনেকেই ভুয়া প্রশ্নপত্র কিনেছেন, যার মাধ্যমে চক্রটি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে।

এম জি

Link copied!