ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ নারী এমপি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ০৫:৩১ পিএম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ নারী এমপি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মোট ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার বিকেলে নির্বাচন ভবনে রিটার্নিং অফিসার ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান এ তথ্য জানান।

তিনি বলেন, যাচাই-বাছাই শেষে ৪৯ জন প্রার্থীর বৈধ তালিকা চূড়ান্ত করা হয়েছে। এই তালিকা কমিশনে উপস্থাপন করে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে পরবর্তীতে গেজেট প্রকাশ করা হবে।

মঈন উদ্দীন খান আরও জানান, নির্বাচিত সংসদ সদস্যদের নাম ও ঠিকানাসহ সরকারি গেজেট প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন সচিবালয়। এরপর ওই গেজেট সংসদ সচিবালয়ে পাঠানো হবে শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য।

তিনি বলেন, নির্ধারিত সময়সীমা অনুযায়ী (সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেননি। ফলে আসন সংখ্যার সমান প্রার্থী থাকায় আইন অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার গেজেট প্রকাশ করা হবে।

এম জি

Link copied!