ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডিসি সম্মেলন শুরু ৩ মে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১, ২০২৬, ১২:৪০ পিএম

ডিসি সম্মেলন শুরু ৩ মে

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামী ৩ থেকে ৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬। এ উপলক্ষে সম্মেলনের সার্বিক প্রস্তুতি ও কার্যক্রম তুলে ধরতে ২ মে বিকেল ৩টা ২০ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

শুক্রবার তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ্দীন এ তথ্য জানান। 

তিনি বলেন, সচিবালয়ের ভবন নং ১ এর কক্ষ ৪০০ এ এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এবারের সম্মেলনে মোট ৩৪টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে। পাশাপাশি প্রেস ব্রিফিং ও বিভিন্ন অধিবেশনে গণমাধ্যমকে অংশগ্রহণ করে সংবাদ প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

ডিসি সম্মেলনে দেশের বিভিন্ন জেলার প্রশাসকরা অংশগ্রহণ করেন। মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এ সম্মেলন বিবেচিত হয়।

এ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ এবং মতবিনিময়ের সুযোগ পেয়ে থাকেন।

এম জি

Link copied!