ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হজ পালনে সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ বাংলাদেশি 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১, ২০২৬, ০২:১২ পিএম

হজ পালনে সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ বাংলাদেশি 

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত মোট ১০০টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৪০ হাজার ১৭৭ জন বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ হাজার ১০৬ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৫টি, সৌদি এয়ারলাইনসের ৩৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছান।

বুলেটিনে আরও বলা হয়, মারা যাওয়া সাতজন হজযাত্রীর মধ্যে পাঁচজন মক্কায় এবং দুজন মদিনায় ইন্তেকাল করেন। সকলেই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে অংশ নিচ্ছেন। হজ কার্যক্রম পরিচালনায় ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারীসহ মোট ৬৬০টি এজেন্সি কাজ করছে।

ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস ইতোমধ্যে ৭৮ হাজার ২৯৭টি হজ ভিসা ইস্যু করেছে, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪১৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৮৭৮টি ভিসা রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট ৩০ মে জেদ্দা থেকে শুরু হবে এবং শেষ ফিরতি ফ্লাইট ৩০ জুন জেদ্দা ত্যাগ করবে বলে আশা করা হচ্ছে।

এম জি

Link copied!