ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

এএইউবি’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২, ২০২৬, ০৫:৩৫ পিএম

এএইউবি’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার লালমনিরহাট ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে লালমনিরহাট অঞ্চলের শিক্ষা, অর্থনীতি ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হবে। এটি দেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে নতুন দিগন্তের সূচনা করবে। তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই খাতকে বিশ্বমানে নিয়ে যাওয়ার আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান প্রধান অতিথিকে অভ্যর্থনা জানান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘SPACE & BEYOND’ নামক একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশ করা হয়। দিনটি উদ্‌যাপনে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়।

অনুষ্ঠানে রংপুরের বিভাগীয় কমিশনারসহ লালমনিরহাট জেলার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৯ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি বর্তমানে ৪টি অনুষদের অধীনে ৯টি স্নাতক ও স্নাতকোত্তর কোর্স পরিচালনা করছে।

জেএইচআর

Link copied!