ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬
এলজিআরডিমন্ত্রী

সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে গতি আসবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৪, ২০২৬, ০৬:০৩ পিএম

সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে গতি আসবে

সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার সচিবালয়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্রের (সিরডাপ) মহাপরিচালক ড. পি চন্দ্র শেখরার সঙ্গে বৈঠকে তিনি এমন মন্তব্য করেন।  

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।

বৈঠকে পল্লী উন্নয়ন খাতে গবেষণা, প্রশিক্ষণ, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে দুই পক্ষের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উদ্ভাবনী চ্যালেঞ্জ মোকাবিলা এবং কার্যকর উন্নয়ন উদ্যোগ গ্রহণে যৌথভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করা হয়।

মন্ত্রী বলেন, পল্লী উন্নয়ন ক্ষেত্রে গবেষণা, দক্ষতা বৃদ্ধি এবং উদ্ভাবনী কার্যক্রম সম্প্রসারণে সিরডাপ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। এ ধরনের উদ্যোগে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলেও তিনি আশ্বাস দেন।

এ সময় সিরডাপের মহাপরিচালক ড. পি চন্দ্র শেখরা বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বিশেষভাবে সরকারের ফ্যামিলি কার্ড উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!