ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
বিদ্যুৎমন্ত্রী 

দেশের কোথাও লোডশেডিং নেই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৫, ২০২৬, ০২:৪৮ পিএম

দেশের কোথাও লোডশেডিং নেই

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, বর্তমানে দেশে কোথাও বিদ্যুতের লোডশেডিং নেই। তবে বিদ্যুৎ লাইনের ত্রুটিজনিত কারণে সাময়িকভাবে কিছু স্থানে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে।

মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গ্রামাঞ্চলে লোডশেডিং হচ্ছে এমন অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, জ্বালানির ঘাটতির কারণে কোনো লোডশেডিং হচ্ছে না। তিনি ব্যাখ্যা করেন, দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সাময়িক সমস্যার কারণে আগে কিছু সময়ের জন্য লোডশেডিং হয়েছিল।

আসন্ন গরম মৌসুমে লোডশেডিংয়ের সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে মন্ত্রী সরাসরি কোনো নিশ্চয়তা না দিয়ে পাল্টা প্রশ্ন করেন-মানুষের জীবন নিয়েও যেমন নিশ্চিত কিছু বলা যায় না, তেমনি এ বিষয়েও নিশ্চিত করে বলা কঠিন।

জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি জানান, কিছুদিন আগে জ্বালানি খাতে কৃত্রিম সংকট তৈরি হয়েছিল, যা জেলা প্রশাসকদের সহায়তায় কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।

এছাড়া, দেশের সব সরকারি স্থাপনায় সৌর বিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এসব স্থাপনায় সৌর প্যানেল স্থাপন সম্পন্ন হলে জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ যুক্ত হবে।

এম জি

Link copied!