ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
মির্জা ফখরুল

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৫, ২০২৬, ০৪:৪৪ পিএম

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন আয়োজনের প্রচেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, সরকারের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের মালিক জনগণ এবং তৃণমূল পর্যায়ে উন্নয়ন কার্যক্রম তাদের সম্পৃক্ত করেই পরিচালনা করতে হবে।

পূর্ববর্তী সরকারের সময় স্থানীয় সরকারের বিভিন্ন খাত, বিশেষ করে যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি ওই সময় অবকাঠামো নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করে তিনি জানান, এসব বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত করা হবে।

ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও দুর্নীতি যাতে আর না ঘটে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় রাস্তা উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।

ডিসি সম্মেলনকে নীতি নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে তিনি এ ধরনের মতবিনিময় আরও বাড়ানোর আশা প্রকাশ করেন।

এম জি

Link copied!