ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৬, ২০২৬, ০২:৪৩ পিএম

বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ব্যস্ত সড়কে যানজটের কারণে প্রায়ই স্বাভাবিক গতি থেমে যায়। সেই চিরচেনা দৃশ্যের মাঝেই বুধবার ৬ মে সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার এলাকায় দেখা গেল এক ব্যতিক্রমী মানবিক মুহূর্ত।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই সময় প্রধানমন্ত্রী তার সরকারি কার্যালয়ের উদ্দেশে বাংলাদেশ সচিবালয়ে যাচ্ছিলেন। সকাল ৯টার কিছু আগে বনানী এক্সপ্রেসওয়ে হয়ে তার গাড়িবহর কারওয়ানবাজার-এফডিসি মোড়ের দিকে অগ্রসর হচ্ছিল। ঠিক সেই সময় বহরের পেছনে সাইরেন বাজিয়ে একটি অ্যাম্বুলেন্স দ্রুত অগ্রসর হওয়ার চেষ্টা করে।

পরিস্থিতি লক্ষ্য করে প্রধানমন্ত্রী নিজেই ভিভিআইপি বহরের নিরাপত্তা কর্মকর্তাদের অ্যাম্বুলেন্সটিকে পথ করে দেওয়ার নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী তাৎক্ষণিকভাবে গাড়িবহর সাময়িকভাবে সরে গিয়ে জরুরি সেবার যানটিকে অগ্রাধিকার দিয়ে যেতে সহায়তা করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত এবং মানবিক সিদ্ধান্তের প্রতিফলন। সাধারণত ভিভিআইপি বহরের কারণে সড়কে অন্যান্য যানবাহন অপেক্ষায় থাকে-এমন বাস্তবতায় এই পদক্ষেপটি ব্যতিক্রমী বলে মনে করেন অনেকে।

এ ঘটনাকে অনেকেই জরুরি সেবার প্রতি অগ্রাধিকার ও মানবিক দায়িত্ববোধের একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন।

এম জি
 

Link copied!