ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
বিদ্যুৎমন্ত্রী

সব বাসায় সোলার প্যানেল স্থাপন করা হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৭, ২০২৬, ০১:০৯ পিএম

সব বাসায় সোলার প্যানেল স্থাপন করা হবে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত

দেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। একই সঙ্গে রাজধানীতে বিদ্যুতের ওপর চাপ কমাতে প্রতিটি বাসায় ধাপে ধাপে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। এ লক্ষ্যে আগামী জুনের মধ্যে নতুন নীতিমালা জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জাম বিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং ব্যাকআপ ব্যবস্থা গড়ে তুলতে সোলার বিদ্যুৎ সহজলভ্য করা হবে। এ জন্য সরকারি নির্দেশনার মাধ্যমে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।

তিনি বলেন, দীর্ঘদিন নেতৃত্ব ও সমন্বয়ের অভাবে দেশে বড় পরিসরে সোলার ব্যবস্থার বিস্তার ঘটেনি। তবে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানিকে গুরুত্ব দিয়ে সোলার ও বায়ুশক্তি খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।

এম জি

Link copied!