ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
মুক্তিযুদ্ধ মন্ত্রী

ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় নাম প্রত্যাহার না করলে ব্যবস্থা 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৭, ২০২৬, ০৫:৩৬ পিএম

ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় নাম প্রত্যাহার না করলে ব্যবস্থা 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন কিন্তু মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের স্বেচ্ছায় নাম প্রত্যাহার করা উচিত। অন্যথায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটন এলাকায় মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস, গৌরব এবং প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ন রাখতে দৃঢ় অবস্থানে রয়েছে। তিনি জানান, বিভিন্ন সময়ে অবৈধভাবে তালিকাভুক্ত হয়ে যারা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক প্রভাব ও নানা অনিয়মের কারণে বিপুলসংখ্যক অমুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন। এসব ব্যক্তি শুধু সরকারি সুবিধাই ভোগ করেননি, বরং গুরুত্বপূর্ণ পদ ও বিশেষ সুযোগও পেয়েছেন, যা প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রতি অবিচার।

এম জি

Link copied!