ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দ্বিতীয় বিয়ে করলেন হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৮, ২০২৬, ০৫:০৯ পিএম

দ্বিতীয় বিয়ে করলেন হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজায়েখ সাজিদুর রহমান (৬২) পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রথম স্ত্রীর ইন্তেকালের প্রায় দেড় মাসের মাথায় তিনি এক বিধবা নারীকে বিয়ে করেন।

বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে পারিবারিক আয়োজনে এই বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট আলেম-ওলামা এবং দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।

মাওলানা সাজিদুর রহমানের প্রথম স্ত্রী গত ৩০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রথম সংসারে তার চার ছেলে ও দুই মেয়ে রয়েছে। অন্যদিকে, নববধূর নাম আমাতুর রহমান। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর গ্রামের মাওলানা মাকবুল হাসানের মেয়ে। কয়েক মাস আগে আমাতুর রহমানের স্বামী মারা যান। তার ঘরেও এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মাওলানা সাজিদুর রহমান একাধারে হেফাজতে ইসলামের মহাসচিব এবং ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার প্রিন্সিপাল। এছাড়া তিনি জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন।

জেএইচআর

Link copied!