ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৯, ২০২৬, ০৭:১৩ পিএম

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

রাষ্ট্রপতির বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রোটোকল) সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাষ্ট্রপতির বিদেশ সফরে যাওয়া ও দেশে ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত ব্যক্তিদের তালিকা সংক্ষিপ্ত করা হয়েছে।

গত ৪ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও স্বদেশ প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে ৭ জন উচ্চপদস্থ ব্যক্তি উপস্থিত থাকবেন। 

তারা হলেন-মন্ত্রিসভার একজন সদস্য, ডিপ্লোমেটিক কোরের প্রধান, স্বাগতিক দেশের মিশন প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব
রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান।

এর আগে সর্বশেষ ২০১৭ সালের ১৬ মে রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরাকে কেন্দ্র করে রাষ্ট্রাচার সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছিল। সে সময়ের বিধান অনুযায়ী, বিমানবন্দরে মোট ১৩ জন কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামূলক ছিল।

নতুন নির্দেশনার ফলে উপস্থিত কর্মকর্তার সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। এখন থেকে রাষ্ট্রপতির বিদেশ সফর ও প্রত্যাবর্তনের আনুষ্ঠানিকতায় সীমিত পরিসরে রাষ্ট্রাচার অনুসরণ করা হবে।

এম জি

Link copied!