ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী

পশুবাহী গাড়ির চাঁদাবাজি রুখতে হটলাইন চালু করছে সরকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১২, ২০২৬, ০৩:৫৮ পিএম

পশুবাহী গাড়ির চাঁদাবাজি রুখতে হটলাইন চালু করছে সরকার
সালাহউদ্দিন আহমদ, ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজি ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অভিযোগ গ্রহণের জন্য চালু করা হচ্ছে বিশেষ হটলাইন নম্বর ১৬৬১১৩।

মঙ্গলবার সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পশুর হাট ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোরবানিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে চাঁদাবাজির তথ্য সরকারের কাছে রয়েছে। এসব প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ চাঁদাবাজির শিকার হলে দ্রুত ১৬৬১১৩ নম্বরে ফোন করে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, ঈদের আগে ও পরে মোট সাতদিন পুলিশ সদরদপ্তরে বিশেষ মনিটরিং সেল চালু থাকবে। রাজধানীতে এবার ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি পশুর হাট বসবে বলেও জানান তিনি।

পশুর চামড়া সংরক্ষণে এবারও বিনামূল্যে লবণ সরবরাহ করবে সরকার। এ খাতে ইতোমধ্যে ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি পশুর হাটে জাল টাকা শনাক্তকরণ এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বুথ স্থাপনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

গার্মেন্টস খাতের শ্রমিকদের বেতন-ভাতা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ঈদের ছুটির আগেই সব শ্রমিকের বেতন ও বোনাস পরিশোধ করা হবে। এ বিষয়ে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে ঐকমত্য হয়েছে। শ্রমিক অসন্তোষ এড়াতে সরকার পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে বলেও জানান তিনি।

এএন

Link copied!