ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৯ জেলায় নতুন এডিসি নিয়োগ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৪, ২০২৬, ১১:৩৮ পিএম

৯ জেলায় নতুন এডিসি নিয়োগ

সরকার ৯ জন সিনিয়র সহকারী সচিব ও উপ-পরিচালক পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। 

জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২০ মে’র মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২০ মে দুপুরের পর থেকে তাদের ‘স্ট্যান্ড রিলিজড’ হিসেবে গণ্য করা হবে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব জয়নাল আবেদীনকে জামালপুরে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইকবাল হাসানকে খাগড়াছড়িতে এবং সরকারি আবাসন অধিদপ্তর, চট্টগ্রামের উপ-পরিচালক ইরিন আক্তারকে রাঙামাটিতে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু রাসেলকে কক্সবাজারে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ-পরিচালক আয়েশা সিদ্দিকাকে নওগাঁয় এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপ-পরিচালক মাহবুব হাসানকে লক্ষ্মীপুরে পদায়ন করা হয়েছে।

একইসঙ্গে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক রেজওয়ানা কবীরকে গোপালগঞ্জে, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপ-পরিচালক মিনহাজুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জে এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের উপ-পরিচালক মফিজুর রহমানকে শেরপুরে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এম জি

Link copied!