ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
মির্জা ফখরুল

ফারাক্কার কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত দেশ 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৫, ২০২৬, ০২:০৫ পিএম

ফারাক্কার কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত দেশ 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফারাক্কা বাঁধ চালুর ফলে বাংলাদেশ দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে এবং এর প্রভাব উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহভাবে পড়ছে।

বৃহস্পতিবার ১৫ মে ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস’ ১৬ মে উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রায় ৪৯ বছর আগে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আহ্বানে হাজারো মানুষ গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লংমার্চে অংশ নেন। ভারতে ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণের মাধ্যমে গঙ্গার পানি একতরফাভাবে প্রত্যাহার শুরু হয় বলে তিনি দাবি করেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর ফলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে পানির সংকট, পরিবেশগত ভারসাম্যহীনতা এবং জীববৈচিত্র্যের ক্ষতি বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও দাবি করেন, তৎকালীন রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে দীর্ঘস্থায়ী সমস্যায় রূপ নেয়।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন ৫৪টি নদীর পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আইন ও ন্যায্যতার ভিত্তিতে সমাধান প্রয়োজন। একতরফা পানি প্রত্যাহারের কারণে দেশের কিছু অঞ্চল মরুময়তার ঝুঁকিতে পড়ছে বলেও তিনি মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মওলানা ভাসানীর নেতৃত্বে ফারাক্কা অভিমুখে গণআন্দোলন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান করে নিয়েছে। এই দিনটি জনগণের অধিকার আদায়ের আন্দোলনের প্রতীক হিসেবে প্রতি বছর স্মরণ করা হয়।

তিনি ফারাক্কা দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

এম জি

Link copied!