ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নারী এমপিদের দক্ষ ও তথ্যসমৃদ্ধ হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৮, ২০২৬, ১১:৪৬ পিএম

নারী এমপিদের দক্ষ ও তথ্যসমৃদ্ধ হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে বিএনপিদলীয় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের উদ্দেশে এ নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বৈঠকে তারেক রহমান বলেন, একজন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে তথ্যসমৃদ্ধ হতে হবে এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। সংসদে বক্তব্য দেওয়ার সময় দায়িত্বশীল ও সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।

ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে কেউ যেন জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়েও সংসদ সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে নারী সংসদ সদস্যরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় কার্যক্রম এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

সভা শেষে সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরুর আগে সংসদীয় কার্যপ্রণালি বিষয়ে দলীয়ভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

সভায় বিএনপির ৩৬ জন নারী সংসদ সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা রুহুল কবীর রিজভীও উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!