ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ চলছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৯, ২০২৬, ০২:৩০ পিএম

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ চলছে

রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের কল্যাণ ও সক্ষমতা বৃদ্ধিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন,  ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে সরকার কাজ করছে। 

মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি বলেন, দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ ঝুঁকি নিয়ে জনগণের পাশে দাঁড়ান। তাদের এই ভূমিকার স্বীকৃতি হিসেবে সরকার আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি এবং সুযোগ-সুবিধা উন্নয়নে কাজ করছে।

তিনি আরও বলেন, ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বিবেচনায় ফায়ার সার্ভিসের আধুনিকায়ন এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।

অনুষ্ঠানে নতুন করে প্রশিক্ষণ সম্পন্ন করে আড়াই শতাধিক সদস্য ফায়ার সার্ভিসে যুক্ত হন। তাদের মধ্যে বুনিয়াদি প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী ৯ জনকে পদক প্রদান করা হয়। পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়ে বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ২০ জন সদস্যকে সম্মাননা দেওয়া হয় এবং গত তিন বছরের অবদানের ভিত্তিতে আরও ১৩৮ জন সদস্যকে পদক প্রদান করা হয়।

এএন

Link copied!