ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

লন্ডনে শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২০, ২০২৬, ০৪:৩৫ পিএম

লন্ডনে শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ‘এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬’ এর ফাঁকে বাংলাদেশের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

মঙ্গলবার লন্ডনের কুইন এলিজাবেথ-২ সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সরকারের ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নে গুগলের কারিগরি সহায়তা কীভাবে কাজে লাগতে পারে, সে বিষয়টি গুরুত্ব পায়।

গুগলের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন ‘গুগল ফর এডুকেশন’ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক কলিন মারসন এবং সলিউশনস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অলি ট্রাসেল।

আলোচনায় গুগলের প্রতিনিধিরা বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষা ব্যবস্থার ডিজিটাল রূপান্তর এবং শিক্ষার মানোন্নয়নে তাদের চলমান উদ্যোগ ও প্রযুক্তিগত সহায়তা কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন।

অন্যদিকে, বাংলাদেশের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী দেশের শিক্ষা খাতে চলমান প্রযুক্তিনির্ভর পরিকল্পনা, দীর্ঘমেয়াদি রোডম্যাপ এবং উন্নয়ন ভাবনা গুগলের প্রতিনিধিদের সামনে উপস্থাপন করেন।

এই বৈঠককে শিক্ষা খাতে আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতা জোরদার করার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এম জি

Link copied!