ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
তথ্যমন্ত্রী

গণমাধ্যম কমিশন গঠনে শিগগিরই পরামর্শক কমিটি হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২০, ২০২৬, ০৬:০৩ পিএম

গণমাধ্যম কমিশন গঠনে শিগগিরই পরামর্শক কমিটি হবে

গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে অল্প সময়ের মধ্যেই একটি পরামর্শক কমিটি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার রাজধানীর একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতা ও গণমাধ্যম খাতে বিদ্যমান বিভিন্ন অনিয়ম ও উদ্বেগ দূর করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ নেয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, জনগণের মত প্রকাশের ক্ষেত্রে যেসব বাধা রয়েছে, সেগুলো দূর করতে সরকার সমন্বিত পদক্ষেপ নিতে প্রস্তুতি নিচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, আগামী জুন-জুলাইয়ের মধ্যে এ বিষয়ে কার্যকর উদ্যোগ দেখা যেতে পারে।

এদিকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানান, গণমাধ্যম কমিশন গঠনে বাংলাদেশ সরকার যথাযথ উদ্যোগ নিলে যুক্তরাজ্য সহযোগিতামূলক অবস্থানে থাকবে।

তিনি বলেন, গণমাধ্যম যদি নিজেদের দায়িত্বশীল ভূমিকা বজায় রাখে এবং সরকার নীতিগত বিষয়ে সচেতন থাকে, তাহলে তা সংবাদমাধ্যমের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করবে।

অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, সংস্কার এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দেশের বর্তমান গণমাধ্যম পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

এম জি

Link copied!